# Tags

একটি গাছে রাস্তা বন্ধ দুর্ভোগে ৪০টি পরিবার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৩০ আগষ্ট/একটি আম গাছে চলাচলের রাস্তা বন্ধ চরম দুর্ভোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শেকটা গ্রামের ৪০টি পরিবার। স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে হয়নি সমাধান। গাছ মালিককে গাছের দাম দিতে চাইলেও তিনি গাছ কাটে না। সমাধানের আশায় ভুক্তভোগীরা ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেয়।

জানা গেছে, উপজেলার বাগজানা ইউপির শেকটা গ্রামের ৪০’টি পরিবারের যাতায়াতের পথে গাছ থাকায় চলাচলে বাধা সৃষ্টি হয়। ফলে অসুস্থ রোগী, শিক্ষার্থী ও মালামাল আনা-নেওয়ায় ভ্যান রিক্সা গাছে আটকে যায়। ভুক্তভোগীরা উপযুক্ত মূল্যে গাছটি কেটে নওয়ার অনুরোধ করলে মালিক গাছ না কেটে উল্টো অকথ্য ভাষায় গালমন্দ করেন।
তদন্তপূর্বক যাতায়াতের পথটি সুগম করতে ইউএনও মহদোয়ের প্রতি অনুরোধ জানায়।

এদিকে গাছের মালিক ৫’হাজার টাকার উর্ধ্বে হবে না সেই ছোট আম গাছের দাম চায় লাখ টাকা। আবার বলেন, সময় হলেই গাছ কাটব।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, সরেজমিন তদন্তপূর্বক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।